কেউ নেই

শাহীন রেজা

কেউ নেই –
না সামনে না পিছনে
দু’পাশেও শূন্যতা বিশাল
তবে কি আমি একা?
কবিরা কেন একা হয়; নিঃসঙ্গ হয়
ছায়াঅঙ্গারে পুড়তে থাকে
নির্জন নিশিপদ্ম –
মেঘের চারপাশে উড়তে থাকা রোদের চিল
ধূসর ডানায় বহন করে যে বোধ;
তার নাম একাকীত্বতা–
কবিরা একা ঠিক তার কবিতার মত;
রাত্রির সাম্পান জুড়ে ক্লান্তির শ্বাস
রতিহীন বিষন্নতায় কাঁপে শব্দভূমি।