Site icon MotherLit Foundation

এই শহরে কেউ থাকেনা

এই শহরে কেউ থাকেনা
এই শহরে থাকেনা অন্ন,মহাশয় ন্যায়বিচার
এই শহরে থাকেনা সুশাসন, অক্সিজেন বেঁচে থাকার
এই শহরে ভালবাসা থাকেনা কিংবা সহানুভূতি
এই শহরে কৃষ্টি থাকেনা, কবিতা কিংবা নাট্যগীতি
এই শহরে প্রেম থাকেনা
তাই প্রতিটি প্রেমিক প্রেমিকাই হন্তাকারক
এই শহরে মানবতা থাকেনা
তাই এখানে ব্যাথাতুর মানুষের কাব্যকথা হৃদয় বিদারক
এই শহরে বাস করে অসহ্যময় চিকিৎসাহীন মায়ের হাহাকার
এই শহরের প্রতিটি মোড়ে বসবাস ঘৃণার
এই শহরের প্রতিটি চাক্যচিক্যময় গাড়িতে অহং ঔদ্ধত্য দেখায়
এই শহরের প্রতিটি সেবাদায়ী অফিসে ক্ষমতা ফণা তুলে রয়
এই শহরের রাজনৈতিক প্রতিটি অফিসে সুনীতি ডুডু পাখির মতো অনুপস্থিত
এই শহরে দূর্নীতি প্রতিটি নিঃশ্বাসের মতো উপস্থিত
এই শহরের গার্মেন্টস আর রাসায়নিক কারখানায় নিদারুণ অনিয়ম বাস করে
শতশত প্রাণ জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যায়
অনিয়মের জেরে
তারপর সব ঠিক হয়ে যায় সাময়িক
প্রতিদিন কত মানুষ খুন হয় আর কত মানুষ গুম
এই শহরে বিবেক অনুপস্থিত ভয়াবহ রকম।

Exit mobile version