এই নদী বড় হোক আরও

শাহীন রেজা

দিয়েছ জলের স্পর্শ, শরীরে চাঁদের চুম্বন
এই নদী বড় হোক আরও..
সাগরে মেশার আগে
ফিরে যাই; ফিরে যাই কচুরিপানা –
একাকি সকাল যেন শিউলিগাঁথা
শিশিরধ্বনিতে জাগে মিনতি নীলের।