Site icon MotherLit Foundation

গান নাচ আবৃত্তিতে ছাত্রজনতার অভ্যুত্থানের স্মরণ

গান পরিবেশন, কবিতা আবৃত্তি, নাচ, জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি-প্রামাণ্য চিত্র এবং মাইম প্রদর্শনীর মধ্য দিয়ে জুলাইয়ে ছাত্রজনতার অভ্যুত্থানের স্মরণ এবং শেখ হাসিনার গুম-খুনের ঘটনা তুলে ধরেছে জাতীয় নাগরিক কমিটি।
০৯ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে ‘জুলাই জাগরণী’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নতুন সাংস্কৃতিক বিপ্লব সংঘটিত করে নতুন সাংস্কৃতিক ম্যানিফেস্টো সবার সামনে তুলে ধরার ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মৃতির স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে গত ৫ আগস্ট গুলিতে শহীদ শাহরিয়ার খান আনাসের চিঠি পাঠ করেন নাজহাতুল তোয়া। এরপর দেশের গান পরিবেশন করেন সানজিদা প্রমী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হিমেল পরিবেশন করেন ‘তোমারে দেখিবার মনে চায়, তোমার ঘরে বাস করে কারা’ শীর্ষক দুটি গান, রওশন আরা মুক্তা রচিত গোল্ডফিশের কান্না, সেলিম রেজা নিউটনের রাজকীয় মুক্তির ছলনা’ কবিতা দুইটি আবৃত্তি করেন মাহবুবুর রহমান, ‘আয়নাঘর’ শীর্ষক মূকাভিনয় প্রদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন, রবীন্দ্র সঙ্গীতে নাচ পরিবেশন করেন অদ্রী, কাজী নজরুল ইসলামের গানে নাচ পরিবেশন করেন শামীম ও উজ্জ্বল।

গাজী কালু সাত্তার পরিবেশন করেন বাউল গান, ফকিরি গান পরিবেশন করেন গোলাপি ও আলেয়ার মা, আরও গান গেয়ে শোনান র‍্যাপার তাকবীর হোসেন ও সেজান, সারাদেশের গ্রাফিতির প্রদর্শনী করেন মাহমুদজ্জামান। এ ছাড়া জুলাই ম্যাসাকার আরকাইভ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

Exit mobile version