Site icon MotherLit Foundation

শ্রেষ্ঠ সময়

সেইতো শ্রেষ্ঠ দিন জীবনের শ্রেষ্ঠ সময় ছিল
পাশাপাশি বাম হৃৎপিণ্ডের কাছে বসেছিলে তুমি
চোখে কথা ছিল হাজার যুগের মুখে তো বলোনি কিছু

ক্লান্ত প্রহর কেটেছে নীরব চোখে চোখে গেছে বেলা
বলিনি কিছুই বলিনি আমরা হৃদয় বলেছে কথা
সেই কথাগুলি মালা গেঁথে আজ কবিতা করেছি আমি

হয়তো তুমিও বলতে চেয়েছ মুখের ফোটেনি ভাষা
কত কথা বুঝি গুমরে মরেছে হৃদয় হ্রদের জলে

বোঝো নাই তুমি কতখানি প্রেম ভালোবাসা ছিল বুকে
বলোনি তো তাই কথাগুলো সব লুকিয়ে রেখেছ মনে
বলোনি বলেই আমার জীবনে এতটা রাত্রি নামে

আঁধারে ঢেকেছে সকল আমার বেদনায় ডুবে থাকি
সব ভাষা নিয়ে একাকী নীরবে তাইতো কবিতা লিখি
আসে ভোর, ফিরে আসে রাত তবু সেদিন ফেরে না আর

Exit mobile version