Site icon MotherLit Foundation

কতোটা দুঃখ পেলে

কতোটা দুঃখ পেলে রাতগুলো মেঘ হয়
হাই তোলে ভোরের হাঙ্গর
বাতাসের শীষগুলো পাখি হয়ে দুপুর কাঁপায়
চাঁদের মিনতি শুনে ভেঙ্গে যায় শিউলির ঘুম
ইরাবতী খোপা খুলে বেসামাল শালিকের সই
গাঙ্গুরের ঘোলা বুকে তোলে ঢেউ বেহুলার জল
কতটা দুঃখ পেলে কাছে আসো তুমি
নক্ষত্র চোখের নীচে বেহিসেবী রাতের বাউল।

Exit mobile version