Site icon MotherLit Foundation

ধ্রুপদের জলছাপ

প্রেমে জন্ম। জন্মে জনম। জনমে আলোক। আলোকে দিন। দিনে রাত। রাতে অন্ধকার। অন্ধকারে স্মৃতি। স্মৃতি ধ্বনি। ধ্বনি নীরব। নীরব অশনি। অশনি সংকেত। সংকেত সরল। সরলে জটিল। জটিল জটায়ু। জটায়ু গরল। গরলে মচ্ছব। মচ্ছব উজ্জ্বল। উজ্জ্বল আশা। আশা মলিন। মলিন জল। জলে জলদ। জলদে পা। পা গোবদা। গোবদা হিম। হিম উষ্ণ। উষ্ণ বরফ। বরফে ত্বক। ত্বক নিশ্চুপ। নিশ্চুপ সরোদ। সরোদ অরিষ্ট। অরিষ্ট স্বর। স্বর আবিষ্ট। আবিষ্ট নির্দশন। নির্দশন মুক্ত। মুক্ত নীলাম্বর। নীলাম্বর ধূসর। ধূসর সফেদ। সফেদ হরিদ্রা। হরিদ্রা হরিৎ। হরিৎ রক্তিম। রক্তিম ধূসর। ধূসর পান্ডব। পান্ডববিবর্জিত স্বত্ব। স্বত্ব চকিত। চকিত সীতা। সীতা মৌন। মৌন মূর্খ। মূর্খ পন্ডিত। পন্ডিত অতীত। অতীত দংশন। দংশনে শান্তি। শান্তিতে দীর্ঘশ্বাস। দীর্ঘশ্বাসে বর্তমান। বর্তমান বর্তুল। বর্তুলে অতীত। অতীত বিস্মৃত। বিস্মৃত ভবিষ্যত। ভবিষ্যত গায়ত্রী। গায়ত্রী পংকিল। পংকিল জলছাপ। জলছাপ স্মৃতি। স্মৃতি কুয়াশা। কুয়াশা জিহ্বা। জিহ্বায় শিশ্ন। শিশ্নে জলছাপ। জলছাপে চেতনা। চেতনা নিলাজ। নিলাজ দেবতা। দেবতা ভারহীন। হীনতাই ইন্দ্র। ইন্দ্র ইন্দ্রিয়। ইন্দ্রিয় কলংক। কলংক সাত্ত্বিক। সাত্ত্বিক বীক্ষণ। বীক্ষণ অন্ধ। অন্ধ প্রেক্ষিত। প্রেক্ষিত সময়। সময় প্রপঞ্চ। প্রপঞ্চ সত্য। সত্য শতধিক। শতধিক উপান। উপান উলঙ্গ। উলঙ্গে শাপ। শাপ থুৎকার। থুৎকার পবিত্র। পবিত্র অন্বয়। অন্বয় আসঙ্গ। আসঙ্গে বিশ্রম্ভ। বিশ্রম্ভে লাক্ষারস। লাক্ষারসে সম্মোহন। সম্মোহনে উম্মাদন। উম্মাদনে শোষণ। শোষণে তাপন। তাপনে স্তম্ভন। স্তম্ভনে লাস্য। লাস্যে গর্ভ। গর্ভে রাত। রাতে মহাকাল। মহাকাল আমি। আমি এক। একে বহু। বহুতে এক। একে রাসভ। রাসভনিন্দিত প্রেম। প্রেমে কৌরব। কৌরব নপুংসক। নপুংসক গান্ধর্ব। গান্ধর্বী ওয়ালেট। ওয়ালেট বৈভব। বৈভব শক্তি। শক্তি পবিত্র। পবিত্রে পাপ। পাপে কোরাস। কোরাসে কোমা। কোমায় ভগবান। ভগবান গর্ভে। গর্ভে মানুষ। মানুষ শূন্যে। শূন্য প্রকট। প্রকট সিদ্ধ। সিদ্ধ গেরুয়া। গেরুয়া রুদ্রাক্ষ। রুদ্রাক্ষে বীর্য। বীর্যই চীবর। চীবর শিল্প। শিল্পে তাঁতঘর। তাঁতঘরে করতল। করতলে স্পর্শ। স্পর্শে বোধ। বোধে ব্যাধি। ব্যাধি সংহিতা। সংহিতা ব্যর্থ। ব্যর্থ আরক। আরকে মোদক। মোদক কমন্ডলু। কমন্ডলুতে বিষ। বিষে বৈভব। বৈভব ত্রিশূল। ত্রিশূলে রক্ত। রক্তে শীৎকার। শীৎকারে নারী। নারীতে নর। নর নারীতে। নারীতে যোনিতে। যোনিতে-গর্ভে। গর্ভে-ক্রোড়ে। ক্রোড়ে-স্তনে। স্তনে-রমণে। রমণে কামকূট। কামকূটে সব। সবেতে মিথ্যা। মিথ্যায় কামনা। কামনায় জীবন। জীবনে মৃত্যু। মৃত্যুতে প্রেম।

Exit mobile version