Site icon MotherLit Foundation

মরালের চোখগুলো

ঘাসের জানালা দিয়ে অপলক শরৎ জোছনায়
জেগে ওঠে শিশিরের মুখ
মরালের চোখগুলো জলের করোটি
ছায়া হয়ে ঘুম হয়ে ঝরে অবিরাম
শুধু রাধার ভুমির কাছে বিহঙ্গ বিধুর
নাচে গায় রামধনু তেরোটি ফাগুন
কবির রাত্রি ছোটে, ছোটে বনলতা
মরানদী দামোদর ঠোঁটের উজানে।

Exit mobile version