“অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন উলানিয়ান” গ্রন্থ-আলোচনা অনুষ্ঠান

প্রেস বিজ্ঞপ্তি

আজ ২৬ অক্টোবর ২০২৪, শনিবার, বিকাল ৪টায়, ২৬ ইস্কাটন গার্ডেন রোডে, কানায় কানায় পূর্ণ সাওল হার্ট সেন্টারের “কাজল মিলনায়তনে” কবিতাপত্র ‘দিকচিহ্ন’-এর আয়োজনে আমেরিকা প্রবাসী লেখক ও রাজনীতি বিশ্লেষক মাহমুদ রেজা চৌধুরীর “অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন উলানিয়ান” গ্রন্থ-আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জননেতা মাহমুদুর রহমান মান্না, এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদ, সাবেক সচিব এম মোকাম্মেল হক, কথাসাহিত্যিক আন্দালিব রাশদী, লেখক-গবেষক সলিমুল্লাহ খান, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ, নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মাহবুবুর রহমান, চেয়ারম্যান, লিডারশীপ স্টাডিজ ফাউন্ডেশন ও ভূরাজনৈতিক বিশ্লেষক ড. সিনহা এম এ সাঈদ এবং প্রকাশক, এপিপিএল আহমদ সারওয়ারুদ্দৌলা।
কবিতাপত্র দিকচিহ্ন সম্পাদক কবি মোহন রায়হান অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন।