জাতীয় কবিতা পরিষদ কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সভা ২৩ অক্টোবর, বিকেল ৫টায়, ২৬ ইস্কাটন গার্ডেন রোডের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আহবায়ক মোহন রায়হানের সভাপতিত্বে এই সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়ঃ
১. দেশব্যাপী সংগঠন বিস্তৃতির লক্ষ্যে প্রতিটি জেলায় কমিটি গঠনের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। নতুন ও তরুণ কবিদের কবিতা পরিষদের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
২. আগামী ৮ নভেম্বর, শুক্রবার, সকাল ১০টা থেকে কেন্দ্রীয় কার্যালয়ে সারাদিনব্যাপী আলাপ- আলোচনার মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে জেলা কমিটিগুলো গঠনের পরিকল্পনা এবং ‘জাতীয় কবিতা উৎসব কমিটি ২০২৫’ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
৩. আগামী ডিসেম্বরের মধ্যে জেলা কবিতা উৎসবগুলো সম্পূর্ণ করার জন্য একটি সাংগঠনিক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটির সদস্যগণকে স্ব স্ব বিভাগ এবং জেলার উৎসব আয়োজন এবং জেলা কমিটি গঠনের দায়িত্ব গ্রহণের অনুরোধ জানানো হয়।
৪. কবিতার মান উন্নয়ন, উৎকর্ষ সাধন, নতুন প্রজন্মকে কবিতামুখিন করার জন্য দেশব্যাপী ‘নব কাব্য আন্দোলন’ গড়ে তোলার লক্ষ্যে প্রতিমাসে কবিতা বিষয়ক আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ এবং কবিতা পাঠের অনুষ্ঠান আয়োজন ও জাতীয় কবিতা পরিষদের একটি নিজস্ব সাময়িকী প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।
৬. বৈষম্যমুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠনে কবি এবং কবিতার দায়বদ্ধতার ভূমিকা পালনে জাতীয় কবিতা পরিষদকে দেশ ও জনগণের স্বপ্ন-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত করার মহান অঙ্গীকারে অবিলম্বে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৭. মাসের প্রতি মঙ্গলবার বিকেল ৫টায় পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত আড্ডা, আলোচনা এবং কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, রাজশাহী জেলা ও বিভাগের কমিটি গঠনে দায়িত্ব গ্রহণ করেন, আহবায়ক মোহন রায়হান, যশোর জেলা কমিটির দায়িত্ব গ্রহণ করেন সদস্য সচিব রেজাউদ্দিন স্টালিন, বরিশাল জেলার দায়িত্ব গ্রহণ করেন যুগ্ম আহবায়ক শাহীন রেজা।
সভায় আরও উপস্থিত ছিলেন রেজাউদ্দিন স্টালিন, শাহীন রেজা, নূরুল ইসলাম মনি, গোলাম শফিক,
স, ম শামসুল আলম, বাবু হাবিবুল, নূরুন্ননবী সোহেল, শামসুল আলম, আসাদ কাজল, কামরুজ্জামান, রোকন জহুর প্রমুখ।

