তারা এসেছিল তারা চলে গেছে
কত ভেঙে গড়ে, রেখে স্মৃতি তার |
তারা গেয়েছিল গান থেমে গেছে
শুধু জেগে আছে ক্ষীণ ঝঙ্কার ||
|পান্থ আসে যায় পান্থ নিবাসে
নিজ স্মৃতিটুকু রেখে যেতে চায় |
কেহ ছবি আঁকে কেহ নাম লিখে
থাকে কত দিন পরে মুছে যায় ||
কত হেসে কেঁদে দিন চলে গেছে
আজিকে কথা তা কাহিনী সবি যে |
স্মৃতি অবশেষ আর সব শেষ
যেন মুছে যাওয়া পুরানো ছবি এ ||
ওগো এযে তাই এ যে অতীতের
আঁকা ছবিখানি মুছে যেতে চায় |
কটি ছেলে মেয়ে খেলে চলে গেছে
ভাঙা খেলাঘর পড়ে কাঁদে হায় ||
ওগো বল বল তব বুকে আছে
কি কার কাহিনী মাখা হাসি ব্যথা |
আমিও চলে যাব গিয়ে শুনাইব
যারা চলে গেছে তাদের এ গাথা ||
যাহারা আসিবে তারাও শুনিবে
মোর ক্ষীণ সুরে তোমার এই গান |
ধন্য আসা যাওয়া যদি যেতে পারি
হোক যত ছোট দিয়ে কোন দান ||
পাষাণের প্রতি
[wpcode id="967"]
[wpcode id="2738"]

