পুনর্জন্ম

(লেখক: অজ্ঞাত)

যদি আবার জন্মাই
ভালোবেসে বৃক্ষ হবো-পাতার বিনয়
ঘাস হবো নিরন্তর-পায়ের আশ্রয়

ভালোবেসে বাতাসের বেগ হবো
চুলের আকাশে বিদ্যুৎ
বিরহে পাথর হবো প্রাগৈতিহাসিক
সমুদ্র উজাড় করে-
অমৃত রাখবো পায়ে চাওয়ার অধিক

বৃষ্টি হয়ে ধুয়ে দেবো বিষ
মানুষ হয়ে জন্মালে আবার
একেঁ দিও কপালে উষ্ণীষ