আমার চোখ বাঁধা, হাত বাঁধা, জিহ্বা সেলাই করা
আমি না দেখতে পাই, না শুনতে পাই
না বলতে পারি কথা, আমি বোবা কালা অন্ধ!
একদা আমার চোখ অসম্ভব মুগ্ধতায় ভরে যেত
সুনীল আকাশে চেয়ে থাকতে থাকতে
পেলব জ্যোৎস্নায় অবগাহন করে!
আমার কোমল হাত লিখত কবিতা মানুষকে ভালবেসে
মানুষের সুখদুঃখে শব্দের ফোয়ারা ছোটাত নির্দ্বিধায়
পদ্মা-মেঘনা-যমুনার মতন।
আমার সজীব জিহ্বা সুমিত শব্দের উচ্চারণে
সুমোহিত করতো আকাশ বাতাস প্রকৃতি প্রাণীকুলের
সকল সৃষ্টি অতি সহজেই সর্বদাই।
আমার শ্রবণেন্দ্রিয় হৃদয়কে অনির্বচনীয় আনন্দে ভরে দিত
পাহাড়ি ঝর্ণার কলতানে, পাখির সুমিষ্ট গানে
সমুদ্রের মধুর গর্জনে।
কী দুর্ভাগ্য! আমি আজ সেসবের সবকিছু থেকে প্রবঞ্চিত
শুধু দেখার, শোনার, লেখার, বলার আর
হৃদয়-মন-চেতনা দ্বারা উপলব্ধির অপরাধে!
আমার অপরাধ
[wpcode id="967"]
[wpcode id="2738"]

