সোনার চেয়ে দামী (উপন্যাস)

[wpcode id="967"]
[wpcode id="2738"]

” ফুরিয়ে আসা জীবন ধারার রসে। চাকরী করে দুটো পয়সা এনে ছোট একটা ঘর বেঁধে সীমাবদ্ধ জীবনের ছোটখাট সুখদুঃখ নিয়ে দিন কাটাবার অভ্যাস আজও নেশার মত তাকে টেনেছে, আজও সে জের টেনে চলতে চায় উত্তরাধিকারসূত্রে পাওয়া সেই অভ্যাসের । জানে যে জগৎ পাল্টে যাচ্ছে, তাদের ঘর-সংসার ভেঙ্গে পড়ছে সেই পরিবর্তনের অঙ্গ হিসাবে, শেষ হয়ে আসছে তাদের মত মানুষের পুরাণো ধাঁচের জীবন যাত্ৰা । আর ফিরে আসবে না। তাদের আগেকার জীবন । তবু, জেনেও এখনো সে আঁকড়ে থাকতে চায় সেই জীবনকেই, যেটুকু আজও বজায় রাখা যায় সেইটুকু দিয়েই আজও মন ভুলাতে চায় নিজের যে এখনো টিকে আছি, টিকিয়ে রেখেছি পারিবারিক জীবন । নিজে এক একটু অংশ নিয়েছে সকলের দুরবস্থার প্রতিকারের চেষ্টায়, নতুন করে সব গড়ায়ে লড়ায়ে। এটুকু করেই সন্তুষ্ট থেকেছে।”
…আংশিক