প্রজ্ঞা লাবণী
সাহিত্যিক পরিচিতি
প্রজ্ঞা লাবণী বাংলাদেশের একজন স্বনামধন্যা আবৃত্তিকার। উপস্থাপনা সহ বিতর্ক আর অভিনয়ের বলয়ে তাঁর অবাধ পদচারনা থাকলেও, তাঁর ভালো লাগার ক্ষেত্রটি কেন্দ্রিভুত হয়েছে কবিতার প্রকাশে। এদেশে আবৃত্তির প্রচার , প্রসার এবং জনপ্রিয়তা প্রতিষ্ঠায় যারা অগ্রগণ্য , তিনি তাঁদেরই অন্যতম একজন ।
পরবর্তীতে নাটক রচনা ও নির্মাণে আগ্রহী হন এবং তাঁর প্রযোজনায় ১২ টি নাটকের কাজ সম্পন্ন করেন। লেখা- লেখির বীজ ছোটোবেলা থেকেই মশ্তিস্কে প্রোথিত হলেও, তা কিছুটা নিরবে- নিভৃতে – নির্জনে গ্রথিত হয়েছে।
ইংরেজী সাহিত্যে অনার্স – মাস্টার্স করে, পরে আবার অর্থনীতি ও বিজনেসে মাস্টার্স করেন। কর্ম জীবন শুরু করেন হলিক্রশ কলেজের শিক্ষকতার মাঝ দিয়ে ১৯৮৮ সালে। পরে নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের খন্ডকালীন শিক্ষক হিসেবে বেশ কিছু কাল কর্মরত ছিলেন। দেশের অন্যান্য অনেক বেসরকারী বিশ্ববিদ্যালয়েও ইংরেজি পড়িয়েছেন পার্ট- টাইমার হিসেবে। ২০১০ থেকে কানাডা প্রবাসী হলেও শিকড়ের টানে বার বার ঘর-মুখো হয়েছেন তিনি।
মা ডঃ হালিমা খাতুন বাংলাদেশের প্রতিষ্ঠিত শিশু সাহিত্যিক, শিক্ষাবিদ ও ভাষা সনিক । তিন কন্যা প্রপা, বৃন্ত , অনুসুয়া আর পুত্র তেপান্তর সহ তিন নাতি-নাত্নি নিয়ে প্রজ্ঞার আপন ভাললাগার পৃথিবী ।

