শারমিন লাকী
সাহিত্যিক পরিচিতি
মডেলিং এবং উপস্থাপনা নিয়ে কাজ করলেও, শারমিন লাকী আবৃত্তির মানুষ ভাবতেই বেশি ভালোবাসেন।
অনেকদিন কবিতা চর্চা থেকে বিরত দেয়ার পরে আবার শুরু করেছেন। তিনি আরো বলেন, পড়াশোনা, কর্মজীবন ও সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে আবৃত্তিচর্চা থেকে সরে গিয়েছিলাম। এখন নতুন করে আবার এর প্রতি টান অনুভব করছি।
আবৃত্তি দিয়ে শুরু করেছিলাম, আবৃত্তি দিয়েই শেষ করতে চাই। আমার পরিচয় আবৃত্তিকার শারমিন লাকী শুনতেই বেশি ভালো লাগে।
আবৃত্তির সংগঠন ‘তাইরে নাইরে না’ নিয়ে এখন বেশ ব্যস্ত তিনি। শিশুদের জন্য মুলত এ সংগঠনে যে কেউ কাজ করতে পারে।
শারমিন লাকী বলেন- শিশুদের জন্য তেমন কাজ হয় না। এ অঞ্চলের সমৃদ্ধ শিশুসাহিত্যগুলো প্রায় বিস্মৃত হতে বসেছে। সেগুলোকে নতুন করে সবার সামনে তুলে আনতেই কাজ করবে ‘তাইরে নাইরে না’।

