[wpcode id="817"]

সাহিত্যিক পরিচিতি

অচিন্ত্যকুমার সেনগুপ্ত এর জন্ম নোয়াখালীতে, আদি নিবাস যদিও মাদারীপুরে।

শিক্ষা ও কর্মজীবন

অচিন্ত্যকুমারের শৈশব ও বাল্যজীবন কাটে নোয়াখালীতে। তাঁর প্রাথমিক শিক্ষাও এখানে সম্পন্ন হয়। ১৯১৬ সালে পিতার মৃত্যুর পর তিনি কলকাতায় অগ্রজ জিতেন্দ্রকুমার সেনগুপ্তের নিকট চলে যান এবং সাউথ সুবার্বন স্কুল থেকে ম্যাট্রিক (১৯২০), সাউথ সুবার্বন কলেজ (বর্তমানে আশুতোষ কলেজ) থেকে আইএ (১৯২২), ইংরেজি সাহিত্যে অনার্সসহ বি এ (১৯২৪) এবং  কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ (১৯২৬) ও ল’ (১৯২৯) পাস করেন।

১৯৩১ সালে তিনি অস্থায়ী মুন্সেফ হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরে সাবজজ, জেলাজজ ও ল’ কমিশনের স্পেশাল অফিসার পদে উন্নীত হয়ে ১৯৬০ সালে অবসর গ্রহণ করেন।

১৯২১ সালে  প্রবাসী পত্রিকায় ‘নীহারিকা দেবী’ ছদ্মনামে অচিন্ত্যকুমারের প্রথম কবিতা প্রকাশিত হয়।

অচিন্ত্যকুমার ১৯২৫ সালে কল্লোল পত্রিকা প্রকাশনার দায়িত্ব নেন। তিনি বিচিত্রায়ও কিছুদিন কাজ করেন। তাঁর স্মৃতিচারণমূলক রচনা কল্লোল যুগ (১৯৫০) পাঠক-মহলে বেশ সাড়া জাগায়। সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি জগত্তারিণী পুরস্কার, রবীন্দ্রস্মৃতি পুরস্কার (১৯৭৫) ও শরৎচন্দ্রস্মৃতি পুরস্কার (১৯৭৫) লাভ করেন। ১৯৭৬ সালের ২৯ জানুয়ারি কলকাতায় তাঁর মৃত্যু হয়।