নবারুণ ভট্টাচার্য

সাহিত্যিক আইডি (ID): MGP1860
জন্ম:
২৩ জুন ১৯৪৮
মৃত্যু:
৩১ জুলাই ২০১৪
উপাধি:
ছদ্মনাম:
পুরন্দর ভাট
সাহিত্যকর্মের শাখাসমূহ:
কবিতা, ছোটগল্প, উপন্যাস
কবিতা, ছোটগল্প, উপন্যাস
প্রকাশনাসমূহ:
কাব্যগ্রন্থ-এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, পুলিশ করে মানুষ শিকার, রাতের সার্কাস ছোটগল্প- হালাল ঝাণ্ডা, নবারুন ভট্টাচার্যের ছোটগল্প, নবারুন ভট্টাচার্যের শ্রেষ্ঠ গল্প,ফ্যাতাড়ুর কুম্ভীপাক, ফ্যাতাড়ুর বোম্বাচাক,ফ্যাতাড়ু বিংশতি উপন্যাস- হারবার্ট, যুদ্ধ পরিস্থিতি, অটো ও ভোগী, ফ্যাতাড়ু ও চোক্তার,কাঙাল মালসাট, মবলগে নভেল,খেলনা নগর, লুব্ধক

পদক ও পুরস্কার:
সাহিত্য অকাদেমি পুরস্কার, বঙ্কিম পুরস্কার, নরসিংহ দাস পুরস্কার
সাহিত্য অকাদেমি পুরস্কার, বঙ্কিম পুরস্কার, নরসিংহ দাস পুরস্কার
সাহিত্যিক পরিচিতি
নবারুণ ভট্টাচার্য ছিলেন একজন ভারতীয় বাঙালি কবি ও কথাসাহিত্যিক।[ বিখ্যাত উপন্যাস। তিনি লেখিকা মহাশ্বেতা দেবী এবং নাট্যকার বিজন ভট্টাচার্যের পুত্র।
স্কুল জীবনে তিনি বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথমে ভূতত্ত্ব ও পরবর্তীতে ইংরেজি বিষয়ে পড়াশোনা করেন।[১] চাকরি জীবনে তিনি ১৯৭৩ সালে একটি বিদেশি সংস্থায় যোগ দেন এবং ১৯৯১ পর্যন্ত সেখানে চাকরি করেন। এরপর কিছুদিন বিষ্ণু দের ‘সাহিত্যপত্র’ সম্পাদনা করেন এবং ২০০৩ থেকে ‘ভাষাবন্ধন’ নামের একটি পত্রিকা পরিচালনা করেন। একসময় দীর্ঘদিন তিনি ‘নবান্ন’ নাট্যগোষ্ঠী পরিচালনা করেছেন।