ফেরাও, দ্বিতীয় জীবন

[wpcode id="967"]
[wpcode id="2738"]

ফেরাও হে চিত্তভ্রংশ জাতিস্মর
ফেরাও এবার সকাম সন্ন্যাস!

মৈনাক ফেরাও, ওহে ভোলানাথ
ঈশান থেকেও উত্তরে ফেরাও!

যে ফেরাবে ফেরাও হৃদয় রম্ভা
ত্রিকোণ লাস্যে ফেরাও মত্ত জল!

অগণ্য বিক্রমে ফেরাও অশনি
ফেরাও মৃত্যুবাজ পবিত্র ভীষ্ম!

ফেরাও মাদৃশ, যদি কেহ পারো—
ব্রহ্ম সূর্যালোক, দ্বিতীয় জীবনে!