এখানে দীর্ঘশ্বাস ফেলছে মৃত গাছের সারি
সাগরের হিম জলে দাউ দাউ জ্বলছে আগুন
মৃতদের আতর জলে ভেসে আসে আফিমের ঘ্রাণ
শ্রাবণের বারিধারায় চৈতের খরা খাঁ খাঁ করে
অশ্রæ সজল চোখে মৌন দুপুর আড়ি পেতে থাকে
এখানে জীবিত গাছের সারি জাদুঘরে সুশোভিত ফসিল
এখানে আগুন সাগরের হিম জল
এখানে কবিতা দানবের ক্ষমতার সিঁড়ি
এখানে আবেগ হালাকু খানের নৃশংস খুন
সময়ের জরায়ু ধর্ষিত হয় লিপিকারের ইচ্ছাকৃত ভুলে
এখানে প্রেমিকারা সফেদ প্রেম বিনিময় করে টাকায়
প্রেমিকগণ ধর্ষণ করে পবিত্র প্রেম
প্রেমিকারা ঘরে ফিরে সুখের ডালি রাশি রাশি দুঃখ ভরে
এখানে একজন নিষ্পাপ মানুষের হাসিতে একশো কুকুর ঘেউ ঘেউ করে
এখানে গাছে গাছে রক্তজবা ফুটে তাজা রক্তে
এখানে হাঁটবারে চোরেরা সূর্য কিরণ বিকোয়
মাতাল পুলিশ ক্রেতার হাতে হাত কড়া পরায়
আর বিক্রেতা বাড়ি ফিরে ঘুমায়…..।
এখানে
[wpcode id="967"]
[wpcode id="2738"]

