মেঘপত্র

[wpcode id="967"]
[wpcode id="2738"]

যদি দু:খগুলো জলের ডিম্ব পদ্ম পাতায় জমে
আগলে রেখো একলা থেকো পুষ্প পরাগ মনে
কজনই বা পারে এমন দু:খ বইতে আহা
পেঁচার মতো মৌন থেকো ঝড়ে ভাঙা পাখা।
যদি আষাঢ় আসে,বাতাস বয় মেঘপত্রে চিঠি লিখো প্রিয়
যদি ঈশাণ কোণে দু:খ জমে হলুদ রোদের গল্প লিখে দিও।।
জোছনা সুখের প্লাবন যদি আসে
বুনো ফুলের গন্ধে জীবন যদি ভাসে
একটি ধূসর ডালে বসে থাকা পাখির বিষাদ সুর
ঘাস ফড়িঙয়ের ডানার মতো যত্ন করে ধরো
মেঘের চিঠি সূর্য উদাস দিনে একলা মনে পড়ো।