সাম্প্রদায়িক

ইউসুফ আলী

কিছু বৃষ্টি ফোঁটা ও নোনাজল
সম্মুখ সমরে পরস্পর শান্তির পতাকা উড়ায়
অস্তিত্বের প্রগাঢ় আহবানে তারা পাথর হতে চায়
পাথরের ভেতর থেকে কিছু প্রতিধ্বনি
নিজেদের ইতিহাস পাঠ করে
বৃষ্টি ফোঁটা ও নোনাজল তাদের পরিবারিক ঐতিহ্যের কথা বলে
শ্রেষ্ঠত্বের বাকযুদ্ধে তাদের সমঝোতা পত্র ছিঁড়ে যায়
পাথর ভেঙে তারা আবার বৃষ্টির ফোঁটা ও নোনাজল হয়ে যায়
তারা ছুটে যায় নদী ও সাগরের পথে
নিজেদের সুগঠিত অবয়ব হারিয়ে…