কিছু দূর্বিনীত পাপাচার সরীসৃপের মতো ঘুরে বেড়ায়
খাটের নিচে, আলনায়, প্যান্টে, পেটিকোটে স্মৃতির বিবর্ণ করিডোরে,
নীল কোটে, ধূসর টাইয়ে,কুমারীর নাভীর ঘূর্ণিতে কিংবা তারও নিম্নাঙ্গে কিছু সরু পাপাচার
রাতের পর রাত নিদ্রাহীন কেটে যায়
মনুষ্যত্বহীন মদের পেয়ালায় কিছু দূর্বিনীত পাপাচার
মিথ্যে গানে রৌদ্রস্নাত ঝলক দেয় একের পর এক প্রহর কেটে যায়,
ভুলে যায় আসন্ন মৃত্যু, এবং মানুষ হওয়ার বাসনা
কিছু দূর্বিনীত পাপাচার আযানের ধ্বনির সাথে মিশে যায়,
সন্ধ্যায় ব্রত করা এক গৃহবধূর উলু ধ্বনির সাথে,
মানুষের স্বপ্ন পোড়ানো লেলিহান অগ্নিশিখায়, তথাপি সে মানুষ হতে চায়
কিন্তু সে মনের অজান্তেই ভুলে যায় মনুষ্যত্ব
তার হাসিতে বিড়ালের বিষ্টার মতো গন্ধ ছড়ায়,
কিছু দূর্বিনীত পাপাচার ঘুরে বেড়ায় খাটের নিচে, অন্ডকোষে, পকেটে,অ্যাকাউন্টে,
কুমারীর নাভির ঘূর্ণিতে কিংবা তারও নিচে….।

