তারাপদ রায়

কবিতা, রম্যরচনা, গল্প, ছোট উপন্যাস ও শিশু সাহিত্য
কবিতা-তোমার প্রতিমা, কোথায় যাচ্ছেন তারাপদবাবু, পাতা ও পাখিদের আলোচনা, টিউবশিশুর বাবা রম্যরচনা-বিদ্যাবুদ্ধি, বুদ্ধিশুদ্ধি,পটললাল, টমটমপুরের গল্প, দুই মাতালের গল্প ও অন্যান্য,
শিরোমণি পুরস্কার ও কথা পুরস্কার (১৯৯৫
সাহিত্যিক পরিচিতি
তারাপদ রায় ছিলেন বাংলার প্রসিদ্ধ কবি, ছোটগল্পকার ও প্রাবন্ধিক। বাংলা সাহিত্যে হালকা হাস্যরসের সাথে পরিমিত তিক্তরস মিশ্রণের পারঙ্গম স্রষ্টা।
তারাপদ রায়ের জন্ম ১ অবিভক্ত বাংলায় বর্তমান বাংলাদেশের টাঙ্গাইলে। সেখানকার বিন্দুবাসিনী হাই ইংলিশ স্কুল (বর্তমান বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল) হতে ম্যাট্রিক পাশ করেন। ১৯৫১ খ্রিষ্টাব্দে কলকাতায় কলেজে পড়তে আসেন। মৌলানা আজাদ কলেজ থেকে পড়াশোনা করে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক উপাধি লাভ করেন। ওই সময়েই কলকাতার কৃত্তিবাস পত্রিকাগোষ্ঠীর ঘনিষ্ঠ কবি হিসাবে পরিচিতির সাথে অজস্র গদ্য রচনাও লিখেছেন।
কর্মজীবনের শুরুতে তিনি কিছুদিন উত্তর ২৪ পরগনার হাবড়ায় শিক্ষকতা করেন। তারপরে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যোগ দেন। ১৯৯৪ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধিকর্তার পদ থেকে অবসর নেন।
