প্রেমেন্দ্র মিত্র

সাহিত্যিক আইডি (ID): MGP2100
জন্ম:
৪ সেপ্টেম্বর ১৯০৪
মৃত্যু:
৩ মে ১৯৮৮
উপাধি:
ছদ্মনাম:
সাহিত্যকর্মের শাখাসমূহ:
কবিতা, উপন্যাস, ছোট গল্পসমগ্র,চলচ্চিত্র
কবিতা, উপন্যাস, ছোট গল্পসমগ্র,চলচ্চিত্র
প্রকাশনাসমূহ:
কাব্যগ্রন্থ-সম্রাট, প্রথমা, হরিণ চিতা চিল, অমি কবি কামারের উপন্যাস- পাঁক, সূর্য কাঁদলে সোনা, পথ ভুলে, হানাবাড়ি, হৃদয় দিয়ে গড়া বড়ো গল্প-পিঁপড়ে পুরাণ, পাতালে পাঁচ বছর চলচ্চিত্র-পথ বেঁধে দিল, রাজলক্ষ্মী (হিন্দি), নতুন খবর ছোট গল্পসমগ্র-পঞ্চসর, পুতুল ও প্রতিমা, অফুরন্ত

পদক ও পুরস্কার:
সাহিত্য অকাদেমী পুরস্কার, আনন্দ পুরস্কার, সোভিয়েত দেশের পুরস্কার
সাহিত্য অকাদেমী পুরস্কার, আনন্দ পুরস্কার, সোভিয়েত দেশের পুরস্কার
সাহিত্যিক পরিচিতি
প্রেমেন্দ্র মিত্র কল্লোল যুগের একজন বহুমুখী প্রতিভার অধিকারী বাঙ্গালী, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক।
জন্ম
প্রেমেন্দ্র মিত্র ১৯০৪ সালের ৪ সেপ্টেম্বর ভারতের উত্তর প্রদেশ রাজ্যে তার পিতার কর্মস্থল বারাণসীতে জন্মগ্রহণ করেন৷[৩] তার পৈতৃক নিবাস ছিল বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার রাজপুরে৷[৩] তিনি ছিলেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন্নগরের সম্ভ্রান্ত মিত্র বংশের সন্তান৷ তার পিতার নাম জ্ঞানেন্দ্রনাথ মিত্র এবং তার মাতার নাম সুহাসিনী দেবী৷ খুব অল্প বয়সেই তিনি মাতৃহারা হন৷