ইউসুফ আলী
সাহিত্যিক পরিচিতি
কবি ইউসুফ আলী বাংলা কবিতার ভুবনে এক দীপ্তিময় কন্ঠস্বর, যাঁর কবিতায় উচ্চারিত হয় সময়ের স্বর ও চেতনার গভীর অনুরণন।
১৯৮৬ সালে নেত্রকোণায় জন্ম নেওয়া এই প্রতিশ্রুতিশীল কবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেছেন। শৈশব থেকেই তিনি শব্দের প্রতি মুগ্ধ, কবিতার প্রতি নিবিষ্ট।
বাংলা কাব্যালোকে তাঁর আত্মপ্রকাশ ঘটে প্রথম কাব্যগ্রন্থ ‘চিড়িয়াখানা’-র মাধ্যমে, যেখানে আধুনিকতার দীপ্তি, জাদুবাস্তবতবার মোহময়তা এবং সমকালীন সমাজের রক্তক্ষরণ এক অনন্য ভাষ্যে রূপ পেয়েছে। তাঁর কবিতায় শব্দেরা শুধু বাক্য গঠনের অনুষঙ্গ নয়, তারা বাস্তবতা ও কল্পনার সেতুবন্ধন রচনার এক অনবদ্য কারিগর।

