সাহিত্যিক পরিচিতি

অস্কার ফিঙ্গাল ও’ফ্ল্যাহারটি উইলস ওয়াইল্ড  একজন আইরিশ নাট্যকার, ঔপন্যাসিক এবং কবি।

তার জন্ম আয়ারল্যান্ডের ডাবলিনে। তিনি বহু ছোট গল্পও রচনা করেছেন। এছাড়া তিনি ফ্রিম্যাসন্স সোসাইটির সদস্য ছিলেন। ভিক্টোরীয় যুগের লন্ডন শহরে তিনি অন্যতম সফল নাট্যকার হিসেবে পরিচিত হন। তিনি তার চাতুর্যময় নাট্যরচনার মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেন। তবে এক বিখ্যাত বিচারের রায়ের ফলে তার সাফল্যের পরিসমাপ্তি ঘটে এবং তাকে বড় মাপের অশ্লীলতা এবং সমকামিতার দায়ে কারাদন্ড দেয়া হয়।

তিনি ৪৬ বছর বয়সে প্যারিস শহরে মৃত্যুবরণ করেন।

জন্ম ও শিক্ষাজীবন

অস্কার ওয়াইল্ড জন্মগ্রহণ করেন ডাবলিনে ওয়েস্টলেনের, ২১নং বাড়িটিতে (বর্তমানে এটি ট্রিনিটি কলেজের অস্কার ওয়াইল্ড সংস্কৃতি জাদুঘর)। তিনি তার মা-বাবার ৩ সন্তানের মধ্যে দ্বিতীয়। তার মা একজন ফরাসি কবি, সাহিত্যানুরাগী ও সমাজকর্মী ছিলেন। তার বাবা একজন সার্জন ও চোখ-কান-নাক-গলা বিষয়ক আধুনিক চিকিৎসার গবেষক ছিলেন। তিনি নিজের টাকায় হাসপাতাল গড়ে গরীব মানুষের চিকিৎসা করাতেন।

তার পিতামাতা ছিলেন ডাবলিনের অ্যাংলো-আইরিশ বুদ্ধিজীবী। ওয়াইল্ড অল্পবয়সেই ফ্রেঞ্চ এবং জার্মান ভাষা দক্ষতার সাথে রপ্ত করেন।

মেরিয়াম স্কয়ারের ১ নম্বর বাড়িটিতে স্থানান্তরিত হওয়ার পর, উনার বাবা- মা তাঁদের বাড়িটিতে সাহিত্য, দর্শন, সংস্কৃতি, ইতিহাস, প্রত্নতত্ত্ব, চিকিৎসা বিজ্ঞানের চর্চা কেন্দ্র হিসেবে গড়ে তোলেন।

অস্কার ওয়াইল্ডের বয়স যখন নয়, তিনি ফরাসি গৃহভৃত্যের কাছে ফরাসি ভাষা ও গৃহশিক্ষিকার নিকট থেকে জর্মন ভাষা শিখে নেন।  পারিবারিক শিক্ষার পর তাকে ‘পোর্টোরা রয়েল স্কুল(Portora Royal School)’ এ ভর্তি করানো হয়।

এরপর যথাক্রমে, ট্রিনিটি কলেজ এবং কলেজ অফ অক্সফোর্ড ১৮৭৮ পর্যন্ত অধ্যয়ন করেন।

লেখালেখি

ইস্কুল জীবনেি তিনি “গ্রীক টেস্টামেন্ট” এর অনুবাদ করে সবার নজর কাড়েন।

এরপর কলেজে লেখালেখি শুরু এবং সাংবাদিকতা ও লেখালেখি একসাথে চলে।