সাহিত্যিক পরিচিতি

কবি শাহীন রেজা্র জন্ম পিরোজপুর জেলার পুখরিয়া মাতুলালয়ে। নিজ বাড়ি একই জেলার কাউখালী উপজেলা শীর্ষা গ্রামে।

বাবা মরহুম আলহাজ্ব আব্দুল হালিম এবং মা মরহুমা শাহানারা বেগম।

ছড়ার হাতেখড়ি শৈশবে, কবিতার শুরু প্রাক যৌবনে। এ যাবত প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৬, এর মধ্যে ২১ টি কবিতার।

কবিতার একজন নিভৃত চাষি হিসেবে নিজেকে উপস্থাপনকারী এ কবির স্বপ্ন একজন শুদ্ধ কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা।

কবিতার কাগজ “কবি এবং কবিতা”র সম্পাদক শাহীন রেজার পেশা সাংবাদিকতা। তিনি “দৈনিক মুক্ততথ্য” পত্রিকার সম্পাদক। একই সাথে সম্পাদনা করছেন চিন্তাশীল পাঠকের কাগজ “বৈচিত্র‍্য” এবং অনলাইন নিউজ পোর্টাল “বৈচিত্র্যনিউজ২৪ডটকম”।